Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসরে বিএনপি নেতা
রাজনীতি

ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসরে বিএনপি নেতা

By Shamim RezaNovember 4, 20193 Mins Read

rumi-choudhury-20191104162441

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছেন বিএনপি নেতা মোস্তফা অলি আহমেদ রুমি চৌধূরী। তিনি বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে রুমি চৌধূরী জানান, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সংগঠিত এবং রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। নিজ উপজেলায় অনেক শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

তিনি বলেন, ‘এখন বয়স ৬০ বছর পেরিয়েছে, রাজনীতিতে এসেছে পরিবর্তন। এ পরিবর্তন আমার মনন এবং নীতি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। যে আদর্শ নিয়ে রাজনীতিতে সাফল্য পেয়েছি এখন সেই পরিবেশ নেই। এ অবস্থায় রাজনীতি হতে সম্পূর্ণ অবসরই আমার কাছে অধিক কাম্য। ক্ষমতার রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা এতটাই প্রকট, যা আমার মানসিকতার সঙ্গে আর কোনোভাবেই মেলানো সম্ভব নয়’।

তিনি আরও বলেন, ‘আদর্শ আর সাহস রাজনীতির মূল বিষয়। এই নিয়েই সফলতা। কৌশল হয়তো সাময়িক সফলতা দিলেও সবশেষে দুনিয়া ও আখিরাতে ব্যর্থতা আসবেই। সফলতা আসলে থেমে যাওয়া উচিত। যেটুকু সম্মান পেয়েছি এটা নিয়ে বেঁচে থাকতে চাই। রাজনৈতিক জীবনে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের শ্রদ্ধা জানাই। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ যারা আমাকে সবচেয়ে বেশি ভালো বেসেছেন, যারা সব বিপদে আমার সঙ্গে ছিলেন, তাদের এই ঋণ শোধ হওয়ার নয়’।

বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক ও আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধূরী বলেন, মোস্তফা অলি আহমেদ রুমি চৌধূরী বিগত কমিটিতে সহ-সভাপতি ছিলেন। বর্তমানে যে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, সেখানে তার নাম নেই। তবে তিনি রাজনীতি যে ছেড়ে দিয়েছেন বা দিতে চাইছেন মনে হয় না তার সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা আছে।

বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধূরী বলেন, শুনেছি তিনি আর রাজনীতি করতে চান না। তার এক ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। রাজনীতি না করার এটাও একটা কারণ হতে পারে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, তিনি যখন জাতীয় পার্টি করতেন তখন সক্রিয় ছিলেন। হঠাৎ করেই পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে তিনি এটা করতেই পারেন। সংকটময় সময়ে তিনি নিজেকে রাজনীতি থেকে বাইরে রাখার লক্ষ্যে অব্যাহতি চেয়েছেন। তবে তিনি বিএনপিতে মনঃক্ষুণ্ণ। এ কারণেই তিনি এটা করে থাকতে পারেন।

জানা গেছে, দলের জন্মলগ্ন থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় পার্টিতে ছিলেন মোস্তফা অলি আহমেদ রুমি চৌধূরী। বিএনপিতে যোগদানের আগে উপজেলা জাপার সভাপতি ছিলেন। পরে ২০০২ সালে উপজেলা বিএনপিতে যোগ দেন। ১৯৯৭ সালে বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

কিন্তু বর্তমানে বিএনপির নাজুক অবস্থাসহ অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এমন ধারণা সচেতনদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa