Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রাম ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

চট্টগ্রাম ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 9, 2020Updated:January 9, 20202 Mins Read

চট্টগ্রাম ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম ও মাদারীপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার রাতে পাঁচজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।

এদের মধ্যে চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও সলিমপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুরস্থ ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়। এতে তার সাথে থাকা ৭ বছর বয়সের এক শিশুও গুরুতর আহত হয়।

আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করলেও নিহত নারীর পরিচয় পাওয়া পায়নি।

এদিকে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে সড়কের ওপর ‘ওভার ব্রিজ’ নিমার্ণের দাবি জানান।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা এবং ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলস এলাকায় মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়।

কুমিরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মোহাম্মদ আব্দুল্লাহ ও মেজবা উদ্দিন নামের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের ছেলে এবং মেজবার বাড়ি মীরসরাই থানার ডুমখালি গ্রামে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম কুমিরা ও সলিমপুর উভয় এলকার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের কুতুবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে রানা (৩০) ও নজরুল ইসলাম (৩৫) নামে দুই যুবক নিহত হয়। তাদের বাড়ি বরিশালে।

বুধবার রাত ১০টার দিকে ঢাকামুখী মাইক্রোবাসকে একটি যাত্রীবাহী বাসা ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন নিহত এবং আরও সাতজন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa