Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 25, 20212 Mins Read

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।

এতে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ৩৫১ কোটি ৮১ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ৮ কোটি ৯৮ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের ৩৪৭ কোটি ৪৯ লাখ টাকা সংশোধিত বাজেট অনুমোদিত  হয়।

প্রস্তাবিত বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা খাতকে অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২৩০ কোটি কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ শতাংশ। তাঁদের পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৫ কোটি ৩ লাখ। গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। যা মোট বাজেটের ১.৫২ শতাংশ। এছাড়া যানবাহন বাবদ অনুদান ২ কোটি ৬৫ লাখ টাকা।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের  ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩৩তম সিনেট সভায় এই বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

এর আগে ২০২০-২১ অর্থবছরের জন্য চবির ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। যেখানে বেতন ভাতাদি বাবদ বরাদ্দের পরিমাণ ছিলো ২২২ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ১৬ শতাংশ। তাছাড়া গবেষণায় বরাদ্দ রাখা হয়েছিলো ৪ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২৪ শতাংশ। এদিকে পরিবহন খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা রাখা হয়েছিলো।

এ সময় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তাছাড়া এবারের বাজেটে গবেষণা খাতে আগের থেকে আরো বেশি বরাদ্দ রাখা হয়েছে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।’

উপাচার্য আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত অবকাঠামো কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক  এস এম মনিরুল হাসান।

এছাড়া বিশ্বিবদ্যালয়ের  সিনেট সদস্য ও সিন্ডিকেট সদস্যবৃন্দ,  বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালযের প্রক্টরসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa