Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন
জাতীয় স্লাইডার

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

By Bhuiyan Md TomalFebruary 18, 20242 Mins Read

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

Advertisement
জুমবাংলা ডেস্ক : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে ও কেএসআরএম-এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জাধীন ১১টি দল ও আরআরএফ, চট্টগ্রামসহ মোট ১২টি অংশগ্রহণ করছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।

ডিআইজি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। দেশীয় সংস্কৃতির অপরিহার্য অংশ ঐতিহ্যবাহী কাবাডি খেলা যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম সৃষ্টি করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। উন্নয়ন-অগ্রযাত্রার চালিকা শক্তি যুবসমাজ যেন বিপথগামী না হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে সেলক্ষ্যে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।দেশের বিভিন্ন বাহিনী একেকটি খেলার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তাদের অনুপ্রেরণায় বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত থেকে শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে এ টুর্নামেন্টের আয়োজন।

তিনি বলেন, এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। তাদের বাছাই করে সঠিক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি সমৃদ্ধ হবে। তিনি যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চায় সক্রিয় থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তিকে দূরে ঠেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শন করেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনী খেলায় বান্দরবান পার্বত্য জেলা ৪২-১৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে পরাজিত করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিকেএসপির কর্মকর্তারা, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

বিমানবাহিনী প্রধানের ইতালি গমন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa