
Advertisement
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ৬০তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
মো. আলমগীর বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসন আর ২১ জানুয়ারি যশোর-৬ আসনটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



