Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

By Saiful IslamDecember 11, 20192 Mins Read

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আবু সুফিয়ানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পার্লামেন্টারি কমিটির সাক্ষাৎকার গ্রহণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ নেতা। পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিয়েছেন ২০১৮ সালে নির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছিলেন আবু সুফিয়ান। তাকেই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।

ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলব, এই নির্বাচন অন্তত যদি তারা সুষ্ঠুভাবে করতে পারে তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে।’ আবু ‍সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন আবু সুফিয়ান। তবে নবম সংসদ নির্বাচনে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন এম মোরশেদ খান, যিনি সম্প্রতি বিএনপি ছেড়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজনের সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ড। পার্লামেন্টারী কমিটিতে ছিলেন বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকারর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

উপ-নির্বাচনে মনোনয়নের জন্য প্রার্থী ছিলেন আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলার আহবায়ক মোশতাক আহমেদ খান ও মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ। ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(জাসদ) এর কার্য্করী সভাপতি মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য চট্টগ্রাম-৮ আসনে আগামী ১৩ জানুয়ারি নির্বাচন হবে। সূত্র : বিডি২৪লাইভ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa