অ্যামোনিয়া সংকটে সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার (০৯ মে) থেকে পুনরায় উৎপাদনে ফিরছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। কাফকো থেকে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত হওয়ায় দীর্ঘ ২০ দিন পর কারখানাটি সচল হচ্ছে।
 উৎপাদনে ফিরছে

Advertisement

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঁচামাল হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল থেকে সার উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। মূলত গ্যাস সংকটের কারণে কাফকো ও সিইউএফএল বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি কাফকো উৎপাদনে ফেরায় সেখান থেকে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়েছে। ফলে ডিএপি কারখানাটি চালু করতে আর কোনো বাধা নেই।

ডিএপিএফসিএল-এর ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল জানান, পর্যাপ্ত গ্যাস ও অ্যামোনিয়া নিশ্চিত হওয়ায় শনিবার সকাল থেকেই কারখানার প্ল্যান্ট চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, দুপুরের মধ্যেই পুরোদমে উৎপাদন শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা এই কারখানার দুটি ইউনিটে দৈনিক ৮০০ মেট্রিক টন ডিএপি সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। সরকারি সিদ্ধান্তে গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএল-এ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পর্যায়ক্রমে ডিএপি কারখানাও সংকটে পড়ে।

এরপর গত ১ মে থেকে কাফকোতে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হওয়ার পর সেখান থেকে দৈনিক প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের পাশাপাশি ডিএপি কারখানার জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বর্তমানে কাফকো সচল হলেও গ্যাস সংকটের কারণে রাষ্ট্রায়ত্ত অন্য সার কারখানা সিইউএফএল এখনো বন্ধ রয়েছে। তবে কাফকো চালু হওয়ায় ডিএপি সার উৎপাদন পুনরায় শুরু হওয়াকে দেশের কৃষি খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.