Advertisement
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় সোর্সসহ পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন-এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদ। এসআই আমিনুল ইসলাম নগরের খুলশী থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ ভরি স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার সৌদিপ্রবাসী আব্দুল মালেক। পথে নগরের টাইগারপাস এলাকায় তাকে আটক করেন এসআই আমিনুল ইসলাম। এ সময় তার সোর্স মো. জাহেদও উপস্থিত ছিলেন। পুলিশ পরিচয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন তারা। নগরের বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে ১৭ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন তারা।

পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ এসআই আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদকে আটক করে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, পাঁচলাইশ থানা পুলিশ আটক করলেও ঘটনাস্থল খুলশী থানার আওতায় হওয়ায় আসামিদের সেই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক এসআইও খুলশী থানায় কর্মরত। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রবাসী আবদুল মালেক জানান, তিনি বৈধভাবে মধ্যপ্রাচ্য থেকে আসার সময় স্বর্ণালংকারগুলো আনছিলেন। শাহ আমানত বিমানবন্দরেও প্রয়োজনীয় শুল্ক পরিশোধ করেছেন। ফলে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারাও তাকে ছাড় দেন। কিন্তু বাধ সাধেন পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি স্বর্ণগুলো অবৈধ বলে তার কাছে থেকে জোর করে হাতিয়ে নেন। পরে তিনি নিকটস্থ পাঁচলাইশ থানায় যোগাযোগ করে অভিযোগ করেন।

চট্টগ্রামের সন্তান বাবর আলীর এভারেস্ট জয়, উচ্ছ্বসিত মা-বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.