Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম চট্টগ্রামের দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
চট্টগ্রাম

চট্টগ্রামের দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

By Saumya SarakarNovember 6, 20242 Mins Read

চট্টগ্রামের দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওসমান আলী নামক একজন ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকার হাজারী লেনে উত্তেজনার সৃষ্টি হয়। ফেসবুকের ওই পোষ্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ওই এলাকার ইসকন সমর্থক এবং বেশ কিছু উগ্র হিন্দুবাদ সমর্থকরা ওসমান আলী ও তার ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে হাজারী লেনে জড়ো হয়।

এ সময় যৌথবাহিনীকে খবর দেয়া হলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর ৬টি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশৃঙ্খলাকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এবং মব জাস্টিস রোধে ওসমান আলী ও তার ভাইকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় দেশের প্রচলিত আইনে অপরাধীর সাজা নিশ্চিত করা হবে বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করা হয়।

তবে, একপর্যায়ে উগ্র বিশৃঙ্খলাকারীরা আক্রমণাত্বক হয়ে ওঠে এবং যৌথবাহিনীর ওপর আক্রমণ চালায়। তাদের দিকে ইট-পাটকেল এবং এসিড সদৃশ বস্তু ছুড়ে মারতে শুরু করে। এতে সেনাবাহিনীর একজন সদস্যের শরীরের কিছু অংশ পুড়ে যায়। এরপর আরও দশটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ৬ জনকে আটক করে। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে।

সেনাবাহিনী জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে চট্টগ্রামে পরিকল্পিতভাবে মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে জানা গেছে। বিশেষ করে ৫ আগষ্টের পর পালিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নির্দেশে পাঞ্জাবী ও টুপি পরিহিত অবস্থায় ছদ্মবেশে মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙ্গার এই পরিকল্পনা করা হয়েছে বলে বেরিয়ে আসে।

পূর্ব পরিকল্পিত এই ঘটনাটির পেছনে যুবলীগ নেতা সঞ্জিব বিশ্বাস সাজু, সাবেক কাউন্সিলর বলরাম চক্রবর্তী বলয় এবং জহর লাল হাজারীর পিএস এর নাম পাওয়া গেছে বলে জানায় সেনাবাহিনী। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে থাকা কক্সবাজার শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাসের ইশারায় সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পরিকল্পিতভাবে মন্দির ও মূর্তি ভাঙার তথ্য ফাঁস হওয়ার ফলে হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকার মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হবিগঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa