Advertisement

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করে ঢাকা প্লাটুন।  এতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা ১৬ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম।

মাহমুদুল্লাহর দলের দেওয়া টার্গেটে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে এনামুল হক বিজয়কে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা। উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের হাতে বিজয়কে ক্যাচ বানিয়ে ফেরান রানা। ফলে মাত্র এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকার ওপেনারকে।

এর আগে বঙ্গবন্ধু বিপিএলের ১২তম এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ল্যান্ডেল সিমন্সের ব্যাটে প্রথমবারের মতো দুইশো পেরুনো ইনিংস গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে তারা। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোর : 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২২১/৪ (২০ ওভার) (সিমন্স ৫৭, মাহমুদউল্লাহ ৫৯; হাসান ২/৫৫, শাকিল ১/২৭)

ঢাকা প্লাটুনঃ ২০৫/১০ (২০ ওভার) (পেরেরা ৪৫*,  মুমিনুল৫২; নাসির ২/৬০, মুক্তার ৩/৪২)

ঝড় তুলে মাশরাফির বিদায় : আফ্রিদির বিদায়ের পর ৩টি ছক্কা এবং একটি চারের সাহায্যে মাত্র ৬ বলে ২৩ রান করে নাসির হোসেনের বলে সাজঘরে ফেরেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় ১৭২ রানে ইমরুলের হাতে ক্যাচ দেন তিনি।

ব্যর্থ আফ্রিদি : ৯ রান করে কেসরিক উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে। ফলে ১৪৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা প্লাটুন।

ফিফটি হাঁকিয়ে মুমিনুলের বিদায় : ৩৫ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে নাসির হোসেনের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল হক। দলীয় ১২২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।

আবারো মুক্তার : ঢাকা প্লাটুনের শিবিরে আবারো আঘাত হানেন মুক্তার আলী। ইনিংসের ১২তম ওভারে তৃতীয় বলে পাকিস্তানি রিক্রুট আসিফ আলীকে (১৫) মেহেদি হাসান রানার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মুক্তার। একই সঙ্গে নিজের তিন নম্বর উইকেট তুলে নেন তিনি।

মুক্তারের দ্বিতীয় শিকার : ইনিংসের দশ নম্বর ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মুক্তার আলী। চট্টগ্রামের ডানহাতি এই পেসার লরি ইভান্সকে (১৭) ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। ফলে ৮২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।

জাকেরের বিদায় : মাত্র ১৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে চট্টগ্রামের ডানহাতি পেসার মুক্তার আলীর বলে আউট হন ঢাকা প্লাটুনের টপ অর্ডার ব্যাটসম্যান জাকের আলী। ২টি ছক্কা এবং ২টি চারের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। দলীয় ৬০ রানের মাথায় জাকেরের বিদায়ে ব্যাটিংয়ে নামেন ইংল্যান্ডের লরি ইভান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : 

চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, নাসির হোসেন, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস এবং মেহেদী হাসান।

ঢাকা প্লাটুন একাদশ :  

মুমিনুল হক, এনামুল হক বিজয়, লরি ইভান্স, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, হাসান মাহমুদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক, সালাউদ্দিন শাকিল।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.