Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চবিতে ছাত্রলীগের অবরোধ
ক্যাম্পাস জাতীয়

চবিতে ছাত্রলীগের অবরোধ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 1, 2022Updated:August 1, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে অবরোধ করেছেন৷ ক্লাস ও পরীক্ষা বন্ধ৷ যান চলাচল, শাটল ট্রেনও বন্ধ৷ ট্রেন চালককে অপহরণের অভিযোগ৷ খবর ডয়চে ভেলে’র।

চবিতে ছাত্রলীগের অবরোধ

Advertisement
রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷সে উত্তেজনা পুরো ক্যাম্পাসেই ছড়িয়ে পড়ে রাতেই ভাঙচুর, মারধর ও অবরোধ শুরু হয়৷

শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে মোহাম্মদ ইলিয়াসের বহিষ্কার দাবি করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা৷ শাখা কমিটিতে পদ পাওয়া নেতাদের নিয়ে বিতর্ক থাকায় তারা জানাচ্ছেন নতুন শাখা কমিটি গঠনের দাবি জানাচ্ছেন ৷

এসব দাবিতেই চবির মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেন শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের একাংশের নেতা-কর্মীরা ৷ দাবি না মানা পর্যন্ত ক্যাম্পাস অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা৷ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বিজয় উপপক্ষের নেতা আবু বকর চৌধুরী প্রথম আলোকে বলেন, ইলিয়াসকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করতে হবে ৷ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন না—এমন অনেকেই পদ পেয়েছেন ৷ তাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে অন্যথায় ক্যাম্পাস অবরোধ চলবে ৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের পদ না পাওয়া নেতারা রাত থেকে ক্যাম্পাস অবরোধ করেন ৷ আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ৷ যেহেতু তাদের দাবি রাজনৈতিক, তাই তা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয় ৷’

মারধরকক্ষভাঙচুর

ছাত্রদের ৫টি আবাসিক হলের অন্তত ৪০টি কক্ষ ভাঙচুর করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা৷শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সাহিল কবিরকে মারধর করা হয়৷ পরে তিনি চবির চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাওল হলের অন্তত ১৫টি, এ এফ রহমানের ৫টি, সোহরাওয়ার্দীর ১৫টি, শাহজালালের ৪টি ও শাহ আমানতের ৬টি কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়৷

শাটল চালককে অপহরণ

নগরের বটতলী থেকে ক্যাম্পাসে দিনে সাতবার আসা–যাওয়া করে শাটল ট্রেন৷ এই ট্রেনে দৈনিক ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন৷ অবরোধের কারণে এই ট্রেন বন্ধ রয়েছে৷

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সকালে শাটলের চালককে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা৷ তাই শাটল চলাচল বন্ধ রয়েছে৷ চালক অপহরণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক৷’

অচলাবস্থা ক্যাম্পাসে

ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে ৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, শিক্ষক-কর্মচারীদের বাস চলাচল বন্ধ রয়েছে৷ শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না এলে এমনিতেই ক্লাস-পরীক্ষা স্থগিত হবে৷ বর্তমান অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না৷

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা প্রথম আলোকে বলেন, শাটল বন্ধ থাকলে পরীক্ষা হবে না৷ যেহেতু শাটল এখন পর্যন্ত বন্ধ রয়েছে, তাই পরীক্ষা না হওয়ার আশঙ্কাই বেশি৷

৩৭৬ সদস্যের কমিটি

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যেরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়৷ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটি অনুমোদন দেন৷

২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়৷

দুইপক্ষে বিভক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত৷ একটি পক্ষ চট্টগ্রাম সিটির সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী৷ আরেকটি পক্ষ সিটির সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী৷

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী৷ সাধারণ সম্পাদক ইকবাল হলেন নাছিরের অনুসারী৷

শাখা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে ১১টি উপপক্ষ রয়েছে, সেগুলোর মধ্যে বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) মহিবুলের অনুসারী৷ নাছিরের অনুসারী বাকি ৯টি উপপক্ষ—ভার্সিটি এক্সপ্রেস, কনকর্ড, বাংলার মুখ, সিক্সটি নাইন, একাকার, রেড সিগন্যাল, উল্কা, এপিটাফ ও স্বাধীনতা৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পুলিশের জরুরি বার্তা

পানিতে ডুবে আছে রাস্তা, পুলিশের জরুরি বার্তা

July 12, 2026
Dhaka

টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক

July 12, 2026
বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

July 12, 2026

Latest News

পুলিশের জরুরি বার্তা

পানিতে ডুবে আছে রাস্তা, পুলিশের জরুরি বার্তা

Dhaka

টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক

বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa