Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 2019Updated:October 25, 20193 Mins Read

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী রবিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পর্যন্ত চলবে।

চবি
ফাইল ছবি
Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। জালিয়াতি ও অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবাবরের ভর্তি পরীক্ষায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ৩০০ পুলিশ সদস্য মুভিং অবস্থায় থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিএনসিসি, রোভার স্কাউট, ও নিরাপত্তা দফতররের ১২০ জন সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে জানিয়েছে প্রশাসন।

প্রতি বছরের মতো র‌্যাব, গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রক্টর সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে। আমাদের একটি অ্যান্টি র‌্যাগিং সফটওয়্যার করা হয়েছে। এই ওয়েবপেজের মাধ্যমে শিক্ষার্থীরা ও অভিবাবকরা অনলাইনে অভিযোগ জানাতে পারবে। পরীক্ষা শুরুর আগে বিভিন্ন হলের হাউজ টিউটররা সকাল ৮টায় হল পরিদর্শন করবে বলে জানিয়েছেন।

এই বছরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোটেলগুলোতে অতিরিক্ত খাবারের মূল্য আদায় করা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি হোটেলে খাবারের মূল্য তালিকার নিচে প্রক্টরের নাম্বার দেওয়া হয়েছে। অতিরিক্ত মূল্য আদায় করা হলে অভিযোগ করতে বলা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের একটি শাখা ‘নগদ’ ভর্তি পরীক্ষার্থী অভিবাবকদের বসার সুবিধার্থে প্রত্যেক অনুষদের সামনে যাত্রী ছাউনির মতো প্যান্ডেল করে দিবে। পরীক্ষার সময় বিভিন্ন নোট, বই বিক্রি করার নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে তিনটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটে মোট সাধারণ ও কোটাসহ ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৭০ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫২ হাজার ৭৮০ জন, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ০৪ জন ও ‘সি’ ইউনিটে ১৪ হাজার ০১ জন, সমন্বিত ডি ইউনিটে ৫২ হাজার ৯১৭ জন, উপ-ইউনিট দুটি বি ১ ইউনিটে ১ হাজার ৯৪২ জন ও ডি ১ ইউনিটে ৩ হাজার ২২৬ জন প্রতিযোগী পরীক্ষার জন্য মনোনীত হয়েছে।

ভর্তি পরীক্ষার রুটিন:

এবারে ভর্তি পরীক্ষা এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী হাটহাজারি কলেজে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের পরীক্ষা ১ম শিফটে পরীক্ষার কেন্দ্র প্রবেশ সকাল ৯টা ৪৫ মিনিট, ওএমআর ফরম বিতরণ সকাল ১০টা ১৫ মিনিট, প্রশ্নপত্র বিতরণ সকাল ১১টা, এবং সমাপ্তি ১২টা। ২য় শিফটে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ দুপুর ২টা ১৫ মিনিট, ওএমআর ফরম বিতরন ২টা ৪৫ মিনিট, প্রশ্নপত্র বিতরন ৩টা ৩০ ও সমাপ্তি ৪টা ৩০ মিনিটে।

একই সময়ে ‘ডি’ ইউনিট সোমবার (২৮ অক্টোবর), ‘সি’ ইউনিট মঙ্গলবার (৩০ অক্টোবর) ও ‘এ’ ইউনিট বুধবার (২৯ অক্টোবর) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও উপ-ইউনিটের মধ্যে ‘বি ১’ ইউনিট বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১ম শিফটে অনুষ্ঠিত হবে ও ‘ডি ১’ ইউনিট ৩১ অক্টোবর ২য় শিফটে অনুষ্ঠিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa