
নিজের ফেসবুক থেকে লাইভে এসে মুশফিক বলেন, এখন এমন একটা সময় যেখানে আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। প্রতিদান দেওয়ার জন্য কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের প্রথমেই আছে আমার স্বপ্নের এমআর ফিফটিন ফাউন্ডেশন তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন খুব শিগগিরিই আমি এ ফাউন্ডেশন শুরু করবো।
নিজের ফাউন্ডেশনের লোগো তৈরির দায়িত্ব ভক্তদের ওপর ছেড়ে দিয়েছেন মুশফিক। জাতীয় দলের এ ক্রিকেটার জানিয়েছেন, ভক্তদের তৈরি করা লোগো থেকে বাছাই করে একটি চূড়ান্ত করা হবে। বিজয়ীকে নিজের অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেবেন। এছাড়া শীর্ষ পাঁচ ডিজাইনারদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ডিনারের আয়োজন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



