
বুধবার রাতে চট্টগ্রামের নিজ বাসায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যম (চাকরি শর্তাবলী) আইন-২০১৮ পাস হবে। গণমাধ্যমে বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানো হবে।’
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, দৈনিক আজাদী ইউনিট প্রধান খোরদেশ আলম, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশিষ, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক আজাদ তালুকদার প্রমুখ। এ সময় সিইউজে নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



