Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : ঠেকানোর পথ খুঁজে পাচ্ছে না রেলওয়ে
জাতীয়

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : ঠেকানোর পথ খুঁজে পাচ্ছে না রেলওয়ে

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ : ঠেকানোর পথ খুঁজে পাচ্ছে না রেলওয়েজুমবাংলা ডেস্ক : সিলেট থেকে ট্রেনে করে ঢাকা ফিরছিলেন মুনমুন চৌধুরী। খাবারের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় তার আসনের পাশের জানালা ভেঙ্গে কাচের টুকরো মুখে, শরীরে আঘাত করে।

যাত্রীদের সহায়তায় রক্ত আর শরীর থেকে কাঁচের টুকরো সরাতে পারলেও প্রচণ্ড আতঙ্ক নিয়ে বাকি পথটুকু তিনি আইলে বসে ঢাকায় পৌঁছান।

”এতো ভয় পেয়েছিলাম যে এরপর থেকে আমি আর ট্রেনের জানালার কাছে বসতে পারি না। অকারণে কোন অমানুষ ছাড়া কারো পক্ষে এভাবে ট্রেনে ঢিল ছোড়া সম্ভব নয়,” বিবিসি বাংলাকে বলছিলেন মুনমুন চৌধুরী।

বাংলাদেশে চলন্ত ট্রেনে প্রায়শই পাথর ছোড়ার ঘটনা ঘটে, ফলে আহত হয় যাত্রীরা। এমনকি জানালা বন্ধ রেখেও রেহাই পান না যাত্রীরা – এসব ক্ষেত্রে ছুড়ে দেয়া পাথরের কারণে জানালার কাঁচ ফেটে আহত হন যাত্রীরা।

Advertisement

এ রকম পাথর ছোড়ার ঘটনায় যাত্রী মৃত্যু পর্যন্ত ঘটেছে বলেও খবর রয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী ট্রেনে যখন ভ্রমণ করছিলেন, তখন তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ঢিল ছুড়েছিলেন, ফলে ট্রেনটির কাচ ভেঙ্গে যায়। স্পিকার অবশ্য ওই ঘটনায় নিরাপদেই ছিলেন।

রবিবার রাতে পদ্মা ট্রেনে ছোড়া পাথরে চার বছরের একটি শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে রেলপথমন্ত্রী গণমাধ্যমে একটি বিবৃতি পর্যন্ত দিয়েছেন।

আজ মঙ্গলবারই দেয়া ওই বিবৃতিতে মন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, দুষ্কৃতকারীরা চলন্ত ট্রেনে ঢিল মেরে নিরাপদ বাহনকে অনিরাপদ করে তুলছে। যাতে ট্রেনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মানুষের জীবনও বিপন্ন হচ্ছে।

এ ধরণের অপরাধীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের জন্য তিনি আহ্বানন জানিয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষের হিসাবে, গত পাঁচ বছরে ট্রেনে পাথর ছুড়ে ২,০০০ বেশি জানালা-দরজা ভাঙ্গার ঘটনা ঘটেছে।

২০১৩ সালে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে প্রকৌশলী প্রীতি দাশ নিহত হওয়ার পর রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সেই কমিটির সদস্য রেলওয়ে কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দুষ্কৃতকারীরা ইচ্ছা করে ট্রেনে ঢিল ছুড়ে ওই ঘটনা ঘটিয়েছে।

ওই ঘটনায় যে দুই কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

কর্মকর্তারা বলেছেন, এটা যে শুধুমাত্র অপরিণত শিশুরাই করে তা নয়, বরং অনেকে ডাকাতি ও ট্রেনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই কাজ করে।

রেলপথমন্ত্রী বলছেন, বর্তমানে রেলওয়েতে অনেক কাজ হচ্ছে, বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেন চালু করা হচ্ছে।

কাজেই ঢিল ছোড়ার বিষয়টি স্বার্থান্বেষী মহলের কোন ষড়যন্ত্র কি-না, তা চিহ্নিত করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি আহবান জানিয়েছেন।

রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ আলী বিবিসি বাংলাকে বলেছেন, ”এখানে একটি বড় সমস্যা যে, কারা এই ঢিল ছুড়ছে, তাদের সনাক্ত করা। কারণ বেশিরভাগ ঘটনা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা রাতের অন্ধকারে ঘটছে।”

ফলে যেসব স্থান দিয়ে ট্রেন চলাচল করে, সেখানকার জনপ্রতিনিধি এবং বাসিন্দাদের সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করছেন রেল কর্মকর্তারা।

রেলওয়ে আইনে কী রয়েছে?
রেলওয়ে আইনের ১২৭ ধারা অনুযায়ী, ট্রেনে পাথর ছোড়া হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

তবে পাথর নিক্ষেপে কারো মৃত্যু হলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

যদিও এসব আইনে কারো শাস্তির কোন নজির নেই বলেই কর্মকর্তারা জানাচ্ছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa