Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চলমান লকডাউনে ময়মনসিংহে টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান
জাতীয় স্লাইডার

চলমান লকডাউনে ময়মনসিংহে টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

By Sibbir OsmanJuly 6, 20212 Mins Read

চলমান লকডাউনে ময়মনসিংহে টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান

Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশব্যাপী করোনার কারণে দেওয়া চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১২টার দিকে নগরীর টাউন হল এলাকায় পরিদর্শনে যান তিনি। টহল কার্যক্রম পরিদর্শনের সময় সেনাপ্রধান সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি ময়মনসিংহে চলমান অপারেশন কোভিড শিল্ড-এর দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ভূমিকা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান প্রমুখ।

করোনাভাইরাসের দাপটে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশের অবস্থা। চরম আকার নিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমণ। হাসপাতালে রোগীদের চাপে শয্যার পাশাপাশি প্রকট সংকট অক্সিজেন সিলিন্ডারের। সবশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে করোনা ও উপসর্গে মারা গেছেন ১৪৯ জন। শুধু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেই ১১৭ জন। বরিশালে শনাক্তের হার সর্বোচ্চ ৭৪ শতাংশে ঠেকেছে।

আগামী ১৪ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়িয়ে সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের সময় বাড়িয়ে আদেশ জারি করা হয়।

এর আগে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সাতদিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের পক্ষ থেকে এবার বিধিনিষেধ ‘কঠোর’ই করার কথা বলা হয়। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলে পুলিশও।

বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে নামানো রয়েছে সেনাবাহিনীও।

লকডাউন নিয়ে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়:

করোনা সংক্রমণ রোধে সারা দেশে সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত অফিস বন্ধ করে সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন-শপিংমল। তবে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্পকারখানা। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হচ্ছে।

সেই সময় শেষ না হতেই মহামারি করোনা রোধে আবারও চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026

Latest News

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa