Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চল্লিশে পা দিলেন ব্যাটিং দানব ক্রিস গেইল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

চল্লিশে পা দিলেন ব্যাটিং দানব ক্রিস গেইল

By Saleh MohammadSeptember 21, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : শুভ জন্মদিন টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল। ১৯৭৯ সালের আজকেই এই দিনে জ্যামাইকায় জন্মগ্রহণ করেন এই ব্যাটিং দানব। আজ ৪০ তে পদার্পন করলেন এই ক্রিকেটার।

images১৯ বছর বয়সে জ্যামাইকার পক্ষ হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গেইলের। এরপর ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে যুবদের আন্তর্জাতিক পর্যায়ে খেলেন। এগার মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন। এর ছয় মাস পর টেস্ট ম্যাচ খেলেন। ক্রিস গেইল সাধারণতঃ ইনিংসের গোড়াপত্তন করেন ও বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজের পরিচয় তুলে ধরেন।

২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রান করেন যা একসময় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস হিসেবে রেকর্ডভূক্ত হয়েছিল। এছাড়াও সেঞ্চুরিটি ছিল টি টুয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতক। এর ফলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ৩টি পদ্ধতির (টেস্ট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টুয়েন্টি২০) প্রত্যেকটিতেই সেঞ্চুরি করে বিরল রেকর্ড গড়েন।

এছাড়াও তিনি টুয়েন্টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৩টি হাফসেঞ্চুরি করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী আসরে প্রথম ফ্রাঞ্চাইজ খেলোয়াড় হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি টি২০ বিশ্বকাপে দুইবার সেঞ্চুরি করেন৷

Advertisement

২৩ এপ্রিল ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন। যেটি বর্তমানে টি-টুয়েন্টি এবং ক্রিকেটের যে-কোন ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। পূর্বতম দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের ৩৪ বলে। ম্যাচে তিনি অপরাজিত ১৭৫* (৬৬ বল) রান করেন। এ ইনিংসে তিনি টুয়েন্টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশী ১৭টি ছক্কা হাঁকান। এরফলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় ব্রেন্ডন ম্যাককুলামের সর্বোচ্চ রানের রেকর্ডটি ম্লান হয়ে যায়।

ক্যারিয়ারের অন্তিম লগ্নে বর্তমানে এসেছেন গেইল। দ্বাদশ বিশ্বকাপের পর অবসরের কথা বললেও সিদ্ধান্ত পরিবর্তন করেন। এখন পর্যন্ত ১০৩ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৭২১৫ রান। রয়েছে ১৫ টি শতক ও ৩৭ টি অর্ধশতক। ৩৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।

উইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ টি ওয়ানডে খেলে সর্বোচ্চ ১০৪৮০ রান করেছেন তিনি। রয়েছে ১৫ টি শতক ও ৫৪ টি অর্ধশতক। রয়েছে একটি ডাবল সেঞ্চুরি। ৫৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৬২৭ রান। রয়েছে ২ শতক ও ১৩ টি হাফ সেঞ্চুরি। আইপিএলে তার ১৭৫ রানের ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়াও ক্রিকেটের যেকোন ফরম্যাটেও দ্রুততম শতকের রেকর্ড রয়েছে তার ঝুলিতেই।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa