
পরে আতিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, আমি খেলার মাঠ সম্প্রসারণ ও সংস্কারে বিশেষ পরিকল্পনা নিয়েছি। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। মেয়র, কাউন্সিলরদের প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে।
এর আগে, সোমবার বিকেলে রাজধানী রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালানোর সময় মানুষকে চা বানিয়ে খাওয়ান আতিকুল ইসলাম। সেদিনই আরেক স্থানে প্রচারণার সময় তরুণদের কাছে গান গেয়ে ভোট চান তিনি। তার এসব ব্যতিক্রমী কর্মকাণ্ড মানুষের মধ্যে আলোড়ন তুলেছে।
https://youtu.be/UGiBfVkSTvw
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



