Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চা-শ্রমিকদের কষ্টের কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী
জাতীয়

চা-শ্রমিকদের কষ্টের কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : চা-শ্রমিকদের কষ্টের কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের চা-শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে কেঁদে ফেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-শ্রমিক সোনামনি ও রীতা পানিকাসহ অন্যান্য শ্রমিকরাও।

চা-শ্রমিকদের কষ্টের কথা শুনে আবেগে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

Advertisement

গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে জেলার ৯২টি চা বাগানের শ্রমিকরা জড়ো হন। শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম জানান রীতা পানিকা। মজুরি বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রীতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কথা সবসময় ভেবে এসেছি, সামনেও ভেবে যাব। দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনার বাবা শেখ মুজিবুর রহমান। আমরা সেই স্বাধীনতা নিয়ে বেঁচে আছি। আমাদের একটাই চাওয়া, আপনার বাবার মতো আপনিও কোনোদিন সরে যাবেন না আমাদের কাছ থেকে। আমাদের কাছে চিরজীবী থাকবেন আপনি।

রীতা আরও বলেন, আমরা চা শ্রমিকরা যে কষ্টে আছি, সেটা দেখেছেন আপনি। সেজন্য ধন্যবাদ আপনাকে। আমাদের কমলগঞ্জ উপজেলায় আপনাকে এক কাপ চায়ের দাওয়াত দিচ্ছি আমরা। আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, এটাই আমাদের জন্য অনেক আনন্দের।

রীতা পানিকা বলেন, কোনো ভুল-ক্রটি হলে প্রধানমন্ত্রী আপনি আমাদের ক্ষমা করে দেবেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। আঁচলে চোখ মুছে বলেন, আপনারা কেন ক্ষমা চাইবেন। আপনারা যেটা করেছেন বাঁচার তাগিদেই করেছেন। সেটা বুঝি আমি। এ জন্যই আগে বাগান মালিকদের সঙ্গে বসেছি, এখন আপনাদের সঙ্গে কথা বললাম।

প্রধানমন্ত্রীর অশ্রুসিক্ত চোখ দেখে চা-শ্রমিকরা কেঁদে ফেলেন।

এ সময় আরেক চা-শ্রমিক সোনামনি বলেন, প্রধানমন্ত্রী আপনার ওপর  আমরা খুশি আছি। আগে যেখানে ১২০ টাকা পেতাম, এখন পাই ১৭০ টাকা। আমাদের আর কোনো অভাব থাকবে না। আপনি আমাদের সুবিধা করে দিয়েছেন, যাতে পেট ভরে খেতে পারি আমরা।

এর আগে, দৈনিক মজুরি বাড়াতে চা শ্রমিকদের প্রায় ২০ দিনের কর্মবিরতিতে দেশের চা শিল্প গভীর সংকট দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ আগস্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ ঘোষণার পরেরদিন কর্মে ফেরেন চা শ্রমিকরা।

জাতির পিতা চা শ্রমিকদের ভোটাধিকার দিয়েছেন: প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa