Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর
চট্টগ্রাম স্লাইডার

চাঁদপুরে অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

By Saumya SarakarApril 10, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবারসহ ২০টি গ্রাম ও অন্য উপজেলার প্রায় ৫০টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবার ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা এদিন ঈদ উল ফিতর পালন করছেন।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠ ও সমেশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তিকরে রোজা ও ঈদ উদযাপন করে থাকেন চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা। সেই আলোকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছেন তাঁরা।

সাদ্রা দরবার শরীফের স্থানীয়রা জানান, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, প্রতাপপুর, শমেসপুর, বলাখাল, দক্ষিণ বলাখাল, নিলাম বলাখাল, মনিহার, বড়কুল, অলিপুর, উচ্চঙ্গা, বেলচোঁ, সেন্দ্রা, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির কয়েক গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।

জানা যায়, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক চৌধুরী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের প্রায় ৪০ গ্রামের মানুষ দেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করে আসছেন। তবে তাদের বক্তব্য মতে, তারা সৌদি আরবকে অনুসরণ করে নয়; বরং চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা ও ঈদ পালন করে থাকেন।

এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের বর্তমান পীরের ছেলে সাহেবজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী জানান, এখানে রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করে হয় না; বরং ‘এক দুনিয়া এক চাঁদ’ নিয়ম অনুসারে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষ্যটি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করে থাকি।

সৌদি আরবসহ যেসব দেশে আজ ঈদ উদযাপন হচ্ছে

 

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অর্ধশত ঈদুল গ্রামে চট্টগ্রাম চাঁদপুরে পালিত ফিতর স্লাইডার হচ্ছে
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.