চাঁদপুর শহরে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


