Advertisement

জুমবাংলা ডেস্ক:   চাদঁপুরের মতলব উত্তর উপজেলার নিজ গ্রাম টরকীতে আজ (১৭ জানুয়ারি) ‘আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ হাসপাতাল উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

পরে তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন।

উদ্বোধন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দেশের যেকোন প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত অনুযায়ী যেকোন কাজে প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই দেশের জন্য যেকোন দায়িত্ব পালন করতে আমরা বাধ্য।

বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য তুলে ধরে জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশবাসী লক্ষ করেছেন যে করোনা মহামারীতেও সেনাবাহিনী বেশ তৎপর ছিল। মাননীয় প্রধানমন্ত্রী যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তখন সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি দেশের জন্য। ৬৪টি জেলার মধ্যে ৬২টি জেলায় প্রতিদিন ১১০০-১২০০শ’ সেনা সদস্য গিয়ে মানুষের জন্য কাজ করেছে, গণসচেনতা সৃষ্টি করেছে ও মানুষের মাঝে মাস্ক এবং ইকুইপমেন্ট প্রদান করেছে সেনাবাহিনী। করোনা মহামারীতে অস্থায়ী হাসপাতাল করে মানুষের চিকিৎসা দিয়েছি। গর্ভবতী মায়েরা যখন হাসপাতালে যেতে পারছিলেন না, তখনও সেনাবাহিনী তাদের চিকিৎসা দিয়েছে।

সেনাবাহিনীর দক্ষতা তুলে ধরে তিনি বলেন, এভাবেই অতীতের মতো কঠোর দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও যদি দেশের স্বার্থে কোন দায়িত্ব দেওয়া হয়, তাহলে জনগণের মঙ্গলের জন্য আমরা সেটা করতে সবসময় প্রস্তুত। এধরনের দায়িত্ব পালন আমাদের প্রশিক্ষণের এবং মানসিক প্রস্তুতির একটি অংশ বলেও মনে করেন সেনাপ্রধান।

নিজ গ্রামে পিতার নামে নির্মিত হাসপাতালটি উদ্বোধন করতে সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নিজ গ্রামে আসেন জেনারেল আজিজ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মৃণাল কান্তি দে, স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল ওসমান সারোয়ার, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খাতুন মজলিশ, এসপি মাহবুবুর রহমান (পিপিএম), সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সূত্র: আইএসপিআর 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.