স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে টানা ৮ ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম চারে যাওয়ার আশা প্রায় শেষ রোহিত শর্মাদের। দলের এই খারাপ খেলার দায় ব্যাটারদের উপর চাপালেন রোহিত। জানালেন, দলের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন খেলার জন্যই দল হেরেছে। খবর আনন্দবাজার পত্রিকা’র।

Advertisement
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ হেরে রোহিত বলেন, ‘‘বোলাররা ভাল বল করেছে। পিচ ভাল ছিল। কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। রান তাড়া করে আমাদের জেতা উচিত ছিল। রান তাড়া করতে গেলে জুটি বাঁধা খুব দরকার। কিন্তু আমাদের সেটা হয়নি। দায়িত্বজ্ঞানহীন শট খেলে ব্যাটাররা আউট হয়েছে। আমিও সে ভাবেই আউট হয়েছি।’’

গোটা প্রতিযোগিতা জুড়ে দলের ব্যাটাররা ভাল খেলতে পারেনি বলেই জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘গোটা প্রতিযোগিতা জুড়ে আমরা ভাল ব্যাট করতে পারিনি। যে ব্যাট করতে নামছে তাকে বেশি ক্ষণ ক্রিজে থাকতে হবে। বাকি দলগুলির ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। কিন্তু আমরা পারিনি।’’

এবারে দলে অনেক পরিবর্তন হয়েছে। অনেক ক্রিকেটার নতুন। তাঁদের সুযোগ দিতে চান রোহিত। তবে তাঁদের শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘আমরা ঠিক করেছি যে প্রথম একাদশে সুযোগ পাবে তাকে শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে। তবে নতুন ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে চাইছি। ক্রিকেটাররা চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। তাই আমাদের হারতে হচ্ছে।’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.