Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চামড়াশিল্পকে আমরা উৎসাহিত করব : বাণিজ্য উপদেষ্টা
জাতীয়

চামড়াশিল্পকে আমরা উৎসাহিত করব : বাণিজ্য উপদেষ্টা

By Bhuiyan Md TomalOctober 6, 20242 Mins Read

চামড়াশিল্পকে আমরা উৎসাহিত করব : বাণিজ্য উপদেষ্টাজুমবাংলা ডেস্ক :  চামড়াশিল্পকে সম্পূর্ণ দেশীয় উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘চামড়াশিল্পের কাঁচামাল দেশীয়। এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদের লিংকআপ রয়েছে। আমরা এটাকে উৎসাহিত করব।’

একইসঙ্গে তিনি বলেন, চামড়া খাতকে সহায়তা করলে এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য খাতেরও উন্নতি হবে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আমরা আজকে চামড়া ও চামড়াজাত দ্রব্য লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়া খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। কারণ রপ্তানি ও দেশের অভ্যন্তরে এর ব্যাপক চাহিদা রয়েছে।

Advertisement

বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বর্তমান সরকার চামড়াশিল্পকে বড় একটি খাতে পরিণত করতে চায় উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, আমরা যে রপ্তানি বহুমুখীকরণের কথা বলছি, সেখানে চামড়া খাতের বড় একটি সুযোগ রয়েছে। তবে এ খাতে সম্ভাবনার সঙ্গে সমস্যাও আছে। সেসব বিষয়ে আমরা আলাপ করেছি। তাদের (চামড়াশিল্পের ব্যবসায়ী) ট্যানারি সাভারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে পরিবেশগত দিক, অর্থায়ন, রপ্তানিতে চামড়ার সার্টিফিকেশন নিয়ে আলাপ করা হয়েছে।

আমরা চামড়াশিল্প ও চামড়াজাত পণ্যকে রপ্তানির একটি বড় খাত হিসেবে তৈরি করতে চাই। সে সম্ভাবনা আছে মন্তব্য করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের চামড়াশিল্পের সঙ্গে যারা জড়িত, তারা খুব অভিজ্ঞ। এ খাতের একটি সুবিধা হলো এর কাঁচামাল দেশীয়। এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাত জড়িত। তাই এই খাতকে সহায়তা করলে পাশাপাশি অন্যান্য খাতের উন্নতি হবে।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাহ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa