
এর আগে আইসিসি এরকম ‘সুপার সিরিজ’করার কথা ভেবেছিল। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে সুপার সিরিজ করা হবে এমন প্রস্তাবও দেওয়া হয়েছিল।
কিন্তু সেই সময়ে ভারতীয় বোর্ড, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির সঙ্গে ‘সুপার সিরিজ’ আয়োজনে সহমত পোষণ করেনি। ফলে সুপার সিরিজ বাস্তবায়িত করার চিন্তা-ভাবনায় ধাক্কা খেয়ে যায়।
তবে ‘সুপার সিরিজ’ করার উদ্যোগ নতুন করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এই টুর্নামেন্ট করার জন্য তিনি ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করেছেন।
সংবাদ মাধ্যমকে সৌরভ জানান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আরও একটি দেশকে নিয়ে সুপার সিরিজ আয়োজন করা হবে। ২০২১ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের প্রথম সংস্করণ হবে। আমাদের সঙ্গে ইসিবির সম্পর্ক বেশ ভালো। আলোচনা ফলপ্রসূ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



