জুমবাংলা ডেস্ক : আজ শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি। টিকিট নিতে কমলাপুরে আসছেন টিকিট প্রত্যাশীরা। রেল ভবনে মন্ত্রী টিকিট বিক্রির ঘোষণা দেবেন। তখন থেকেই বিক্রি শুরু হবে –বলছেন কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ।

Advertisement
কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে, টিকিট কাউন্টারের সামনে লোকজন আসতে শুরু করেছেন। এ জন্য টিকিট কাউন্টারের সামনে ৩ ফুট দূরে দূরে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। তবে টিকিট বিক্রি শুরু হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাল থেকে টিকিট বিক্রি হতে পারে।
কাল ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও পঞ্চগড়ে ৮টি ট্রেন চালু হবে। ৩ জুন থেকে চলবে আরো ১১ জোড়া ট্রেন। পর্যায়ক্রমে বাড়বে ট্রেন সংখ্যা- জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



