Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চিকিৎসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায়, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
জাতীয়

চিকিৎসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায়, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

By Sibbir OsmanApril 28, 20211 Min Read

চিকিৎসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায়, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

Advertisement
জুমবাংলা ডেস্ক: অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে ঘুষ গ্রহণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে ওএসডি করা হয়েছে। তাকে দাউদকান্দি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদফতরে নিয়ে যাওয়ার বিষয়টি মঙ্গলবার (২৭ এপ্রিল) নিশ্চিত করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

বিভিন্ন সূত্রে জানা যায়, ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়গনস্টিক সেন্টারে করাতেন। গত সপ্তাহে এই ধরনের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাধারণ মানুষ ডা. শাহিনুর আলমের তুমুল সমালোচনা করেন।

আরও জানা যায়, এর আগে ডা. শাহীনুর আলম সুমন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার থাকার সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ হয়েছিল।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ‘সোমবার (২৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa