Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে বাংলাদেশের সহযোগিতার জন্য ঢাকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে চিঠি দিয়ে এ কৃতজ্ঞতা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এতে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রত্যাবাসনের পক্ষে ভারত বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে ভারত। আর নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলেন, ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে ভারত নির্বাচিত হওয়ায় ধন্যবাদ। এ সফলতায় আপনার সহযোগিতাকে ভারত গভীরভাবে মূল্য দেয়। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি অর্থবহ ও ফলপ্রসূ সময় কাটাতে চায় ভারত। ভারত বহুপাক্ষিক ফোরামের সংশোধনে দৃঢ় বিশ্বাসী। শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে অন্যান্য অংশিদার দেশগুলোর সঙ্গে বিস্তৃত ও উদ্ভাবনী সমাধানে আগ্রহী ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে সম্প্রতি লেখা এক পত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সকলের মঙ্গল নিহিত। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ড. এস জয়শংকর। এছাড়া দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও তিনি পত্রে উল্লেখ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.