মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হওয়া উত্তাপ ফেসবুক পোস্টের মাধ্যমে আরও জোরালো হয়েছে। সম্প্রতি সালিশ বৈঠকে এক বিএনপি কর্মীর সাথে সংসদ সদস্য হানজালার দুর্ব্যবহার ও চড়াও হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র সমালোচনা করে লেখেন, “এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে!” তিনি এমপি হানজালার আচরণকে ‘ম্যানারলেস’ বলে অভিহিত করেন।
এর জবাবে রোববার (২১ জুন) দুপুরে এমপি হানজালা তার ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা একটি পোস্ট দেন। তিনি রাশেদ খাঁনকেও চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে লিখেছেন, “রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!”
এমপি হানজালা তার পোস্টে আরও যোগ করেন, “রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায়, সালিশ বৈঠকে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে টেবিল চাপড়ে বলছেন, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য।” এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাগ্বিতণ্ডা ও পাল্টাপাল্টি মন্তব্যের অবতারণা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



