
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কালিদাস কর্মকার তার চিত্রকর্মে আবহমান বাংলার স্বরূপ প্রকাশের পাশাপাশি নিরীক্ষাধর্মী শিল্পকর্মের জন্য শিল্পীমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছেন।
‘তার (কর্মকার) শিল্পকর্ম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে,’ বলেন তিনি।
শেখ হাসিনা এ চিত্রশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকার শুক্রবার দুপুরে ৭৩ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



