
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়িয়ে দিচ্ছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনের মধ্যেই তেহরান ওই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে না গেলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
অন্যদিকে ইরানের নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। নিষেধাজ্ঞার আওতায় থেকে তারা পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করার জন্য মিত্রদের দ্বারস্থ হচ্ছে ইরান।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। ভোটের আগে জো বাইডেন বলেছিলেন, ক্ষমতায় এসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাবেন। তবে ক্ষমতায় আসার পর তিনিও ইরানের প্রতি কড়া অবস্থান নিয়েছেন।
সূত্র : নিউজ উইক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


