আন্তর্জাতিক ডেস্ক : ইরান চীনের একটি মাছ ধরার জাহাজ আটক করেছে। আইন অমান্য করে ইরানের জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে মাছ ধরার কারণে এটিকে আটক করা হয়।
জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহের বলেছেন, উপকূল থেকে ১২ মাইল দূরে যেখানে গভীরতা দুইশ’ মিটার ও এর চেয়ে বেশি কেবল সেখানেই চীনা জাহাজগুলো মাছ ধরার অনুমতি রাখে।
তিনি আরো বলেছেন, চীনের মাছ ধরার জাহাজটি আইন লঙ্ঘন করে বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে এবং আটকের সময় জাহাজে ১৬ জন আরোহী ছিল।
মাছ ধরার এই জাহাজে বিশাল জাল লাগানো রয়েছে যা দিয়ে একসঙ্গে ব্যাপক সংখ্যক মাছ ধরা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


