
রবিবার (১৮ আগস্ট) তাদেরকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব হওয়া এই পাঁচজনই আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান।
রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ড. শেখ আব্দুর রশিদ (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব), ড. নাসিমুল গণি (রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব), এম এ আকমল হোসেন আজাদ (রেলপথ মন্ত্রণালয়ের সচিব), মো. এহছানুল হক (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব) এবং ড. মোহাম্মদ আব্দুল মোমেন (জননিরাপত্তা বিভাগের সচিব)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



