Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল
আন্তর্জাতিক

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

By Md EliasFebruary 6, 20262 Mins Read
Advertisement

জাপানের বিশ্বখ্যাত চেরি ব্লসম উৎসবের মনোমুগ্ধকর দৃশ্য এবার আর উপভোগ করতে পারবেন না পর্যটকরা। বসন্তকালে নান্দনিক মাউন্ট ফুজি এলাকায় যে আনন্দঘন পরিবেশ বিশ্বের ভ্রমণপিপাসুদের প্রধান আকর্ষণ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে নগর কর্তৃপক্ষ। খবর বিবিসির।

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের ভিড়ে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় এবং সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় ইয়ামানাশি অঞ্চলের ফুজিইয়োশিদা শহর কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটানো এ উৎসব স্থানীয়দের জন্য এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শহর কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণের কারণে নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাত্রা পুরোপুরি হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় দেশটিতে বিদেশি পর্যটকের ঢল নেমেছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অবকাঠামো ও পরিবেশের ওপর।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৩ কোটি ৭০ লাখ এবং ২০২৫ সালে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ পর্যটক জাপান ভ্রমণ করেছেন। এই বিশাল জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে কিয়োটো ও ফুজিইয়োশিদার মতো শহরগুলো।

অভিযোগ উঠেছে, পর্যটকরা যত্রতত্র সিগারেটের অবশিষ্টাংশ ফেলছেন, যানজট তৈরি করছেন। এমনকি স্থানীয়দের ব্যক্তিগত বাগানে ঢুকে পড়ছেন। অনেক ক্ষেত্রে পর্যটকদের দ্বারা ঐতিহ্যবাহী কিমোনো পরিহিত গেইশাদের বিরক্ত করার মতো ঘটনাও ঘটছে।

ফুজিইয়োশিদা শহরে পর্যটকদের এই আগমনের কারণে দীর্ঘস্থায়ী যানজট এবং আবর্জনার সমস্যা তৈরি হয়। কিছু বাসিন্দা অভিযোগ করেছেন যে পর্যটকরা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করছেন, এমনকি তাদের বাগানে মলমূত্রও ত্যাগ করছেন।

ফুজিইয়োশিদার মেয়র শিগেরু হোরিউচি এক বিবৃতিতে বলেন, মাউন্ট ফুজির সৌন্দর্যের আড়ালে স্থানীয়দের বিপন্ন জীবনের এক রূঢ় বাস্তবতা লুকিয়ে আছে। নাগরিকদের মর্যাদা এবং বসবাসের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতেই ১০ বছরের পুরোনো এই উৎসবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং একটি গভীর মানবিক সংকট বলে তিনি মন্তব্য করেন।

শহর কর্তৃপক্ষ আরও জানায়, উৎসব বাতিল করা হলেও বসন্তের শুরুতে পর্যটকদের আনাগোনা পুরোপুরি থামানো অসম্ভব। কারণ, পাঁচতলা প্যাগোডা ও চেরি গাছের নিচ থেকে মাউন্ট ফুজি দেখার যে প্রাকৃতিক সৌন্দর্য, তা পর্যটকদের আকর্ষণ করবেই। ইতোপূর্বে ভিড় নিয়ন্ত্রণ করতে ছবি তোলার জায়গায় কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি এবং পাহাড়ে ওঠার জন্য ফি নির্ধারণ করা হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

জাপানে বসন্তকাল সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত স্থায়ী হয়। মনোরম আবহাওয়া এবং চেরি ফুলের অপূর্ব সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় সময়। এছাড়া বসন্তের সবচেয়ে বড় আকর্ষণ হলো চেরি ফুল। চলতি বছর টোকিওতে ২১ মার্চ নাগাদ ফুল ফোটা শুরু হতে পারে এবং ২৮-২৯ মার্চের মধ্যে তা পূর্ণ রূপ পেতে পারে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
Latest News
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.