Advertisement
স্পোর্টস ডেস্ক : ওমেন্স সুপার লিগে চেলসি ক্লাবে যোগ দিলেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ও অস্ট্রেলিয়ার নারী ফুটবলার, স্যাম কের। তারকা নারী ফুটবলার কের আড়াই বছরের চুক্তি করেন চেলসি ক্লাবটির সাথে। আগামী জানুয়ারি মাস থেকে মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি দলে যোগ দিবেন। কের সম্পর্কে চেলসি ম্যানেজার হেইস বলেন, সে চাইলে বিশ্বের যে কোনও ক্লাবে যেতে পারতো। কিন্তু কের সেটি না করে চেলসিকে বেছে নিয়েছে। অন্যদিকে কের বলেন, ওমেন্স সুপার লিগ (ডাব্লিউএসএল) হচ্ছে ইউরোপের সেরা লিগ। যে লিগে অন্যতম সেরা একটি ক্লাব চেলসি। আর তাই আমি এই ক্লাবেই যোগ দিয়েছি। তিনি আরও বলেন, ইংলিশ এই ক্লাবটি কয়েক বছর ধরে বেশ কিছু সাফল্য অর্জন করেছে এবং আমিও এর একটি অংশ হতে চাই। তাদের হয়ে কিছু ট্রফিও জিততে চাই। প্রসঙ্গত, স্যাম কের অস্ট্রেলিয়ান ও আমেরিকান লিগের সর্বকালের শীর্ষস্থানীয় গোল স্কোরার। এছাড়াও সাবেক শিকাগো রেড স্টারস এবং পার্থ গ্লোরি তারকা এই ফুটবলার শেষ ফুটবল বিশ্বকাপে মোট পাঁচটি গোল করেন। সুত্র: বিবিসি স্পোর্টস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google