
বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ রুবেল, উজ্বল সরকার, সাদ্দাম হোসাইন, জলিল মিয়া, রানা শেখ ও বেলাল হুসাইন।
শুক্রবার র্যাব-২ এর উপ অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিলো। প্রথমে টার্গেট ব্যক্তির পিছু নেয়। এরপর সুযোগ বুঝে চোখে-মুখে স্প্রে ছিটিয়ে দিত। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে যেত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি ছিল।’
আরেফিন বলেন, ‘গতরাতে আমাদের কাছে খবর ছিল, এমন একটি চক্রটি তেজগাঁও এলাকায় অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন স্প্রে ও মলম।’ তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ ধরনের অপারেশন চলমান থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



