
পরের বলটা করেই নিজের বাম কুঁচকি ধরে বসে পড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
সাকিবের ব্যথা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সাকিবকে কিছু ছোট মুভমেন্টও করতে বললেন জুলিয়ান। কিন্তু তাতে কোনো লাভ হলো না, ব্যথা তাতে কমেনি সাকিবের। তাই বাধ্য হয়ে ওভার শেষ না করেই সাকিবকে মাঠ ছাড়তে হয়।
ওভারের বাকি থাকা বলটি করেন সৌম্য সরকার। ম্যাচে এখন পর্যন্ত ৪.৫ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১২ রান দেন সাকিব।
এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ সাকিবের। ছিলেনও দারুণ ফর্মে। প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ম্যাচেও নিয়েছিলেন দুটি উইকেট। ব্যাট হাতে প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪৩ এর পর তৃতীয় ম্যাচে ফিফটি তুলে নেন সাকিব।
বাংলাদেশের বেঁধে দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে সফরকারীরা। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



