Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা
খেলাধুলা ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 9, 20214 Mins Read

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা

Advertisement

স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের কাছে শেষ ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়ে ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। বুধবার অনুষ্ঠিত অপর ম্যাচগুলোতে বেনফিকা, লিলি ও রেড বুল সালজবার্গ জয়ী হয়ে  নক আউট পর্ব নিশ্চিত করেছে।

এদিকে শেষ মুহূর্তে গোল হজম করে জেনিত সেইন্ট পিটার্সবার্গের সাথে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে  বাধ্য হয়েছে চেলসি। এর ফলে তারা গ্রুপ-এইচ‘র রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উঠলো। মালমোকে শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত করে চেলসির থেকে দুই পয়েন্ট বেশী নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

গ্রুপ-এফ’র শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ইয়ং বয়েজের সাথে ১-১ গোলে ড্র করেছে। যদিও এই ম্যাচের আগেই গ্রুপ সেরা হিসেবে ইউনাইটেডের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এই গ্রুপের রানার্স-আপ দল বাছাইয়ে কাল মাঠে নামার কথা ছিল আটালান্টা ও ভিয়ারিয়ালের। কিন্তু ইতালির উত্তরাঞ্চলে প্রচন্ড তুষারপাতের কারনে আটালান্টার জুইয়িস স্টেডিয়ামে কাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার  কথা রয়েছে।

গ্রুপ-ই’র দ্বিতীয় দল হিসেবে কাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে আলিয়াঁজ এরিনাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বার্সার । গ্রুপের আগের পাঁচ ম্যাচেই জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখে শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে যাওয়া বায়ার্নের সামনে কোনদিক থেকেই প্রতিরোধ গড়তে পারেনি জাভি হার্নান্দেজের বার্সেলোনা। ৩৪ মিনিটে থমাস মুলারের হেডে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। করোনাভাইরাসের বিধিনিষেধের কারনে কাল মিউনিখের মাঠে ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিরতির ঠিক আগে লেরয় সানের শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুন হয়। ৬২ মিনিটে জামাল মুসিয়ালা দলের হয়ে তৃতীয় গোলটি করলে বার্সেলোনার সব আশা শেষ হয়ে যায়।

লিসবনের গ্রুপের অপর ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে পরাজিত করা বার্সেলোনাকে টপকে বেনফিকা পরের রাউন্ড নিশ্চিত করেছে। বেনফিকার থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনাকে এখন খেলতে হবে ইউরোপা লিগে। ঘরের মাঠে বেনফিকার হয়ে প্রথমার্ধে গোল দুটি করেছেন রোমান ইয়ারেমচুক ও গিলবার্টো।

স্প্যানিশ গণমাধ্যমে ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আমরা কোনভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং এটাই এই প্রতিযোগিতায় আমাদের দলের বাস্তবতা। আমাদের এর মোকাবেলা করতেই হবে। একেবারে  শুন্য থেকে আমাদের নতুন একটি যুগের যাত্রা করতে হবে। আমাদের মূল লক্ষ্য ইউরোপা লিগ নয়, চ্যাম্পিয়ন্স লিগ।’

শেষ ১৭টি মৌসুমের প্রতিটিতেই নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে কাতালান জায়ান্টরা। ২০০৩-০৪ সালে তারা লা লিগার আগের মৌসুমে ষষ্ঠ স্থানে ছিল বলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করতে পারেননি। সেবার বার্সাকে উয়েফা কাপ খেলতে হযেছিল। ২০০০/০১ মৌসুমে বার্সেলোন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ঐ দলের সদস্য ছিলেন ২০ বছর বয়সী জাভি। এসি মিলান ও লিডস ইউনাইটেডের পরে গ্রুপের তাদের অবস্থান ছিল তৃতীয়। পাঁচবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা এখন ইউরোপা লিগে নেমে গেল।

এদিকে উল্ফসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন  করলো ফরাসি চ্যাম্পিয়ন লিলি। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষ দল হিসেবে তারা শেষ ১৬ নিশ্চিত করেছে। জার্মানীর মাঠে ১১ মিনেটে বুরাক ইয়েলমাজের গোলে এগিয়ে যায় সফরকারী লিলি। কানাডিয়ান স্ট্রাইকার জোনাথান ডেভিড ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। পাঁচ মিনিট পর এ্যাঞ্জেল গোমেজ  দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষের এক মিনিট আগে রেনাটো স্টিফেন উল্ফসবার্গের হয়ে সান্তনাসূচক এক গোল দিয়েছেন।

গত আট মৌসুমে অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবার্গ সেভিয়াকে ১-০ গোলে পরাজিত করে এই গ্রুপের রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে। রেড বুল এরিনাতে নোহা ওকাফোরের ৫০ মিনিটের গোলে সালজবার্গের জয় নিশ্চিত হয়। এই পরাজয়ে বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ডের মত ইউরোপা লিগে জায়গা হয়েছে সেভিয়ার।

বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গ্রুপের আরেক জায়ান্ট জুভেন্টাসের সাথে শেষ ১৬ নিশ্চিত করলেও কাল আলাদা আলাদা ম্যাচে এই দুই দল গ্রুপ-এইচ’র শীর্ষস্থান দখলে মাঠে নেমেছিল। এতে সফল হয়েছে জুভেন্টাস। ইনজুরি টাইম পর্যন্ত চেলসি জেনিতের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে মাগোমেড ওজডোয়েবের গোলে চেলসির কপাল পুড়ে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় পয়েন্ট হারায় চেলসি। আর এতেই মালমোকে ১-০ গোলে পরাজিত করা জুভেন্টাসের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায়। তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে ১৮ মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করেছেন মোয়েস কিন।

জেনিতের মাঠে দ্বিতীয় মিনিটে টিমো ওয়ার্নারের গোলে এগিয়ে গিয়েছিল চেলষি। কিন্তু ক্লডিনহো ও সারডার আজমুনের গোলে বিরতির আগে ২-১ গোলের লিড পায় স্বাগতিক জেনিত। রোমেলু লুকাকুর গোলে ৬২ মিনিটে সমতায় ফিরে ব্লুজরা। গত তিন মাসে এটি বেলজিয়ান তারকা লুকাকুর প্রথম গোল। ৮৫ মিনিটে ওয়ার্নারের দ্বিতীয় গোলে চেলসি জয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু ওজডোয়েভের গোলে জেনিত দারুন এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে।

চেলসি বস থমাস টাচেল বলেছেন, ‘আমার পর্যবেক্ষন একেবারে স্পষ্ট। আমরা যখন এগিয়ে থাকি তখন আমাদের শারিরীক ভাষা একেবারে পাল্টে যায়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাহলে এমন দিন বারবার দেখতে হবে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa