Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ : অর্থমন্ত্রী
জাতীয়

ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ : অর্থমন্ত্রী

By Saumya SarakarMay 5, 20243 Mins Read

ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ : অর্থমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রাজস্ব আহরণ ১৩.৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার (৫ মে) সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

চলতি অর্থবছর মোট ৪ লাখ ৯৯ হাজার ৯৯৫ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বমোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার ৯৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) শেষে মোট ১ লাখ ৮৬ হাজার ৪৫৭ কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে। যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৩৭.৩ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ বেশি।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কর রাজস্ব (এনবিআর এবং এনবিআর বহির্ভূত) আহরণের প্রবৃদ্ধি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৩ শতাংশ এবং কর বহির্ভূত রাজস্ব (এনটিআর) আহরণের প্রবৃদ্ধি ৩৪.৬ শতাংশ। এ সময়ে কর বহির্ভূত রাজস্ব (এনটিআর) আহরণের পরিমাণ ২৪ হাজার ২৯৩ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৮.৬ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে এনবিআরের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ বেশি এবং চলতি অর্থবছরের বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৩৮.৫ শতাংশ।

অর্থবছরের প্রথম ছয় মাসের সরকারি ব্যয় পরিস্থিতি তুরে ধরে মন্ত্রী জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা (জিডিপির ১৫.১২ শতাংশ)। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য বায় ৪ লাখ ৯৮ হাজার ৭৮৫ কোটি টাকা (জিডিপির ৯.৯০ শতাংশ) এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা (জিডিপির ৫.২২ শতাংশ)।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে মোট ব্যয় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৯৮ কোটি টাকা (বাজেট বরাদ্দের ২৫.৫৮ শতাংশ)। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য ব্যয় ১ লাখ ৫৩ হাজার ৫৭ কোটি টাকা (বাজেট বরাদ্দের ৩০.৬৯ শতাংশ)। সার্বিকভাবে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় মোট ব্যয় বেড়েছে ৫.৬২ শতাংশ। এছাড়া পরিচালনসহ অন্যান্য ব্যয় ১.০৯ শতাংশ বেড়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যয় বেড়েছে ২৬.৩৬ শতাংশ।

বাজেট ঘাটতি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ৬১ হাজার ৭৯০ কোটি টাকার বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে, যা প্রাক্কলিত জিডিপির ৫.২৩ শতাংশ। ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে জিডিপির ২.০৫ শতাংশ এবং অভ্যন্তরীণ সূত্র থেকে জিডিপির ৩.১০ শতাংশ সংস্থানের পরিকল্পনা করা হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাজেট ঘাটতি (অনুদান ব্যতীত) দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৮ কোটি টাকা। যা গত অর্থবছরে একই সময়ে বাজেট ঘাটতি ছিল ২০ হাজার ৭৭৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ অপেক্ষা ঋণ পরিশোধের পরিমাণ ৩ হাজার ২৮৭ কোটি টাকা বেশি হয়েছে এবং বৈদেশিক উৎস থেকে নীট (অনুদানসহ) ১০ হাজার ৩৪৭ কোটি টাকার ঘাটতি অর্থায়ন করা হয়েছে।

আমরা বাজারভিত্তিক সুদহারের খুব কাছাকাছি : গভর্নর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa