Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ছাত্রদলের নতুন কমিটিতে তৃপ্ত বিএনপির নেতারা
রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটিতে তৃপ্ত বিএনপির নেতারা

By Shamim RezaSeptember 23, 20193 Mins Read

image-135726
ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
Advertisement
জুমবাংলা ডেস্ক : দলের ভেতর-বাইরের নানা প্রতিকূলতা সামলে অনেকটা বিতর্কমুক্তভাবে ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন এবং ২৮ বছর পর ভোটের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পেরে স্বস্তি ও তৃপ্তি বোধ করছেন বিএনপির নেতারা। এ থেকে অন্য সংগঠনগুলো শিক্ষা নিতে পারে বলে মনে করছেন তারা।

ছাত্রদলের কাউন্সিল করার দায়িত্বে থাকা বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতারা বলছেন, শেষ সময় পর্যন্ত তাদের মনে শঙ্কা ছিল সফলভাবে কাউন্সিল শেষ করতে সরকার বাধার সৃষ্টি করতে পারে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো কার্যক্রমে নজর রাখায় সবাই সতর্ক ছিলেন কাউন্সিল নিয়ে।

নেতাদের দাবি, বিএনপি পুনর্গঠনে ছাত্রদলের কাউন্সিলকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। সেই চ্যালেঞ্জে তারা জয়ী হয়েছেন।

আর ছাত্রদলের নেতারাও সিন্ডিকেটের বাইরে ভোট দিয়ে নতুন নেতা নির্বাচন করতে পেরে খুশি।

সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ‘এর আগে সব সময় অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের লোককে ছাত্রদলের দায়িত্ব দেয়া হয়। এবার অত্যন্ত সুন্দর ও স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমরা খুশি।’

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ১৫ জুলাই কাউন্সিলের তারিখ ঠিক হলেও সংগঠনের একটি গ্রুপের বিক্ষোভের মুখে তা বাতিল করে ১৪ সেপ্টেম্বর পিছিয়ে নেওয়া হয়। কিন্তু এক সাবেক ছাত্রদল নেতার মামলায় আটকে যায় ভোট।

পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের পরামর্শে ১৮ সেপ্টেম্বর নির্বাচনের সিদ্ধান্ত দেন। পুলিশি হয়রানির ভয়ে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় রাতভর ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ছাত্রদলের কাউন্সিলে নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ফজলুল হক মিলন। তার মধ্যে স্বস্তির ছাপ। মিলন বলেন, ‘আলহামদুল্লিাহ। অনেক স্বস্তি ফিল করছি। চার মাসের বেশি সময় ধরে কাউন্সিল নিয়ে কাজ করেছি। সরকারের অনেক বাধা ছিল। সবকিছু পেছনে ফেলে আমাদের নেতা তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্তে ঐক্যবদ্ধভাবে কাজটি করতে পেরেছি। আশা করি এ থেকে অনেক সংগঠন শিক্ষা নেবে।’

ছাত্রদলের নতুন নেতৃত্বের কাছে তাদের অনেক প্রত্যাশা মিলনের। এই সাবেক ছাত্রনেতা আশা করেন, ছাত্রসমাজের দাবি আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল অতীতে যে ভূমিকা রেখেছে, নির্বাচিত এই প্রতিনিধিরা তার চেয়ে বেশি অবদান রাখবে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তারা সর্বাগ্রে থাকবে- এটাই আশা মিলনের।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ছাত্রদলের সাবেক দুই সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আজিজুল বারী হেলাল। সাবেক ছাত্রদল নেতা এ বি এম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু ও সুলতান সালাহউদ্দিন টুকু পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন নির্বাচনে।

নির্বাচনের দায়িত্ব পালন করা এই নেতারাও বলছেন, ছাত্রদলের কাউন্সিল নিয়ে খুব চাপে ছিলেন তারা। নিজেদের পছন্দের প্রার্থী থাকলেও সবাই সতর্ক ছিলেন যাতে কাউন্সিলে কোনো ধরনের বিতর্ক বা কালিমা না লাগে।

নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা এক নেতা বলেন, ‘তারেক রহমান সরাসরি হ্যান্ডেল করেছেন পুরো কার্যক্রম। তাই কারও পক্ষ হয়ে কোনো কিছু করা সম্ভব হয়নি। বিতর্কিত হওয়ার ভয়ে কেউ সেদিকে হাঁটেনি।’

সর্বশেষ ১৯৯২ সালে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতা নির্বাচিত হয়েছিল। সেবার রুহুল কবির রিজভী সভাপতি ও ইলিয়াস আলী সাধারণ সম্পাদক হন। এরপর দীর্ঘ ২৭ বছর সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল ছাত্রদল। তাদের পছন্দের প্রার্থীদের বাছাই করে ছাত্রদলের কমিটি দেওয়া হয়। ফলে প্রায় প্রতিবারই কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, ভাঙচুরের মতো ঘটনা ঘটে ছাত্রদলের বিভিন্ন পক্ষে। সূত্র : ঢাকা টাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa