
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
ডা. এনামুর রহমান বলেন, করোনার সময় যখন বন্যা দেখা দিয়েছে তখন ধান কাটার শ্রমিক ছিল না। সে সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে কৃষকদের ধান কেটে দিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে ধান কাটা খুবই প্রশংসিত হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষও জানতে পেরেছে, ছাত্রলীগ মানবতার কল্যাণে কাজ করে।
প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় এনে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এ কাজে সহযোগিতা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



