Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছাত্রলীগ নিয়ে একটা কথাও বলব না : ওবায়দুল কাদের
জাতীয়

ছাত্রলীগ নিয়ে একটা কথাও বলব না : ওবায়দুল কাদের

By Saleh MohammadSeptember 18, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ নিয়ে আমি একটা কথাও বলব না। প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টা দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। এ বিষয় নিয়ে আমি কেন বারবার কথা বলব?

ছাত্রলীগ নিয়ে একটা কথাও বলব না : ওবায়দুল কাদের

Advertisement
আজ বুধবার বিকালে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ প্রসঙ্গ আসতেই এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

একটা কথাও বলবেন না জানালেও পরে কিছুটা ব্যাখ্যা দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দুজনকেই (শোভন ও রাব্বানী) অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এই আমলে অপকর্ম হয় না—এটা আমরা বলি না, কিন্তু অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে। এটা অন্য দলে নেই। আওয়ামী লীগের এই কালচার আছে, এখানে কেউ অপকর্ম করলে অন্যায় করলে, দুর্নীতি করলে শাস্তির ব্যবস্থা আছে। বিএনপিতে শাস্তির ব্যবস্থা নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে, দুর্নীতি করলে কেউ পার পাচ্ছে না। আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, চার্জশিট পর্যন্ত করা হয়েছে। অনেকে জামিনের জন্য আমাদের কাছে ঘোরাঘুরি করেছেন যেন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়। কিন্তু আমরা সরাসরি না করে দিয়েছি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে এটা নির্বাচন কমিশনের ব্যাপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa