Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হলেন সায়েম খান। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপ দপ্তর সম্পাদক হিসেবে সায়েম খানের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ ছাত্রলীগের আলোচিত কেন্দ্রীয় নেতা ছিলেন সায়েম খান।  তার জন্ম আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত সায়েম খান ২০০৬-৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হোন।

এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে পদার্পন। ছিলেন এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ৮১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধূরী নাদের।

পদ পেলেন যারা:

সাংগঠনিক সম্পাদক : অ্যাড আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল

অর্থ ও পরিকল্পনা : বেগম ওয়াসিকা আয়শা

তথ্য ও গবেষণা : ড সেলিম মাহবুব

শ্রম ও জনশক্তি : হাবিবুর রহমান সিরাজ

উপ প্রচার : আমিনুল ইসলাম

উপ দপ্তর : সায়েম খান

সদস্য : আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তোফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দিপঙ্কার তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান (রাজশাহী), ডা. মুশফিক (হবিগঞ্জ), অ্যাড. রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আর লুৎফক ডালিয়া- রংপুর, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমেং আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা

এছাড়া একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদ সহ বাকি আরো কয়েকটি সম্পাদকীয় পদ পরে ঘোষণা করা হবে।

এর আগে গত শুক্রবার ও শনিবার বর্ণিল আয়োজনে শেষ হয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.