জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদকাসক্ত কাউকে দলের পদ দেয়া হবে না। ছাত্রলীগ ও যুবলীগের কমিটি করার আগে পদপ্রার্থীদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

image-227431-1570015411

Advertisement
তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থান পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সুতরাং সুষ্ঠু ও সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে।

বুধবার ঝালকাঠির নলছিটিতে (নলছিটি পৌরসভার) আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। নলছিটি পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে দাবি করে সাবেক শিল্পমন্ত্রী বলেন, বিএনপির নির্যাতনের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। সেই তুলনায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের গায়ে একটি টোকাও দেয়নি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google