জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের আগাম সম্মেলনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত ছাত্রলীগের আগাম সম্মেলনের কোনও সিদ্ধান্ত হয়নি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নেত্রী নিজেই দেখছেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত আকারে কোনো কিছু না এলে আমি কিছু বলতে পারি না।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন। ছাত্রলীগে কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন, সংশোধনের প্রশ্ন এলে নেত্রী নিজেই করবেন।

ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করে কাদের বলেন, আমি সব সময় ভালো কাজের প্রশংসা করি। দলের ভেতরে কোনো আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে বা খারাপ কাজ হলে কাউকে তিরস্কার করতে হয় আমি তার পক্ষে, ভালো কাজের পুরস্কারও দেয়া উচিত এবং খরাপ কাজের তিরস্কার। ছাত্রলীগের বিষয়টি নেত্রী দেখছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google