Advertisement

জুমবাংলা ডেস্ক : আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপন করার জন্য সংগঠনটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়া এই পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন রাব্বানীও। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বছরের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.