
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের সময় শিক্ষার্থীদের নিজেদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি প্রধান শিক্ষকরা তাদের সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



