Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ছুটির দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুত ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করুন: নসরুল
জাতীয় স্লাইডার

ছুটির দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুত ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করুন: নসরুল

By Hasan MajorMar 24, 2020, 8:39 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে সরকার-ঘোষিত ছুটির দিনে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুত ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। খবর ইউএনবি’র।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিশেষত হাসপাতালগুলোতে আমাদের সেবা দিয়ে যেতে হবে।’

ইতিমধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং লকডাউন জারি করা হলে কীভাবে কাজ করতে হবে এবং পরিচালনা করতে হবে সে বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরে দেশের পরিস্থিতি আচ করে তার মন্ত্রণালয় কাজ করছে।

দেশের জনগণের যাতে কোনো পরিস্থিতিতেই বিদ্যুত, গ্যাস ও এলপিজির মতো জরুরি পরিষেবাগুলো পেতে কোনো সমস্যায় না পড়তে হয় সে জন্য এগুলোর সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

নসরুল হামিদ বলেন, কারখানা উৎপাদন ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখায় বিদ্যুত ও পেট্রোলিয়ামের চাহিদা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে এবং সেজন্য সরকারকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

অন্যদিকে, করোনাভাইরাস প্রাদুর্ভাব বিবেচনা করে বিদ্যুত বিল পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। যার ফলে প্রায় ৪০০ কোটি টাকা নিয়মিত বিদ্যুত ও গ্যাস বিল সরকারের কোষাগারে জমা হবে না।

তিনি আরও বলেন, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় করোনাভাইরাস রোগীদের সেবার সুবিধার্থে বিভিন্ন বেসরকারি বিদ্যুত কেন্দ্র পরিচালকদের সহায়তায় বিভিন্ন বিভাগকে প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি সরবরাহ করবে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব কর্মী এবং বিদেশি নাগরিক যারা বিভিন্ন বিদ্যুত কেন্দ্রগুলোতে কাজ করছেন তাদের জন্যও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে।

‘আমাদেরকে বিদ্যুৎকেন্দ্র এবং জরুরি সেবা সরবরাহে নিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের নিরাপত্তা সম্পর্কে চিন্তা করতে হবে।’

বিদ্যুৎকেন্দ্রগুলোতে যেখানে প্রায় ৯ হাজার বিদেশি নাগরিক কাজ করে সেখানে এখন এর সংখ্যা তিন হাজারে নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

May 24, 2026, 11:29 PM Asia/Dhaka
police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

May 24, 2026, 11:28 PM Asia/Dhaka
Tarek Reza

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

May 24, 2026, 11:26 PM Asia/Dhaka
Latest News
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

Tarek Reza

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

BRT

বিআরটি প্রকল্প ভেঙে ফেলতে হবে : সড়কমন্ত্রী

Police

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

সহায়তা

আঞ্চলিক সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিল বাংলাদেশ

BD Bank

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

নীতি

‘নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে’

মেট্রোরেল

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp