Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ছেলে না হওয়ায় ৪০ দিনের শিশুকন্যাকে পানিতে ফেলে দিলো বাবা
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ

ছেলে না হওয়ায় ৪০ দিনের শিশুকন্যাকে পানিতে ফেলে দিলো বাবা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 17, 2020Updated:January 17, 20202 Mins Read

ছেলে না হওয়ায় ৪০ দিনের শিশুকন্যাকে পানিতে ফেলে দিলো বাবা

Advertisement

জুমবাংলা ডেস্ক : ছেলে না হওয়ার ক্ষোভে ৪০ দিন বয়সী কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছে বাবা জাহাঙ্গীর সিকদার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরগুনার আমতলী উপজেলায় গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং বাবা জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের জাহাঙ্গীর সিকদার ও সীমা দম্পতির সোহাগী (৯) এবং জান্নাতী (৩) বছরের ২টি কন্যা সন্তান রয়েছে।  এরপর গত ৮ ডিসেম্বর ওই দম্পতির জিদনী নামের আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়।  বাবা কন্যা সন্তান জন্মের বিষয়টি মেনে নিতে পারেনি। তিনি একটি ছেলে সন্তানের আশা করেছিলেন বলে জানায় এলাকাবাসী। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাবা জাহাঙ্গীর সিকদার জিদনী নিয়ে ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী সীমা বেগম এবং শাশুড়ি পারুল বেগম ঘরের বাইরে চাল ঝাড়ার কাজ করছিলেন। শিশুটির মা সীমা বেগম এবং নানী পারুল বেগম কাজ শেষে রাত ১১টার সময় ঘরে প্রবেশ করে জিদনী দেখতে না পেয়ে ডাক চিৎকার দেন।

এ সময় প্রতিবেশীরা চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে ঘড়ের পেছনের ডোবায় ঘুমানোর কাঁথা বালিশ এবং বিছানাপত্রসহ শিশুটির ম্রিতদেহ পাওয়া যায়।  খবর পেয়ে আমতলী থানার পুলিশ রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে।

এদিকে পানিতে ফেলে শিশু হত্যার খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর) মহরম আলী ও আমতলী, তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম এবং আমতলী থানার ওসি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। আমতলী থানার ওসি আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা সীমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শুক্রবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও জানান, জাহাঙ্গীর সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো তথ্য পাওয়া গেলে তাকে আসামি করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

July 13, 2026
Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

July 13, 2026
Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

July 13, 2026

Latest News

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

PM

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa