
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ঘটলো একই ঘটনা। ইনিংসের শেষদিকেই দুই ব্যাটার একপ্রান্তে পৌঁছে হয়েছেন রানআউট।
ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে অফস্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট চালান দিপ্তি শর্মা। সহজেই নেন ১ রান। কিন্তু দ্বিতীয় রান নেয়ার সময় ননস্ট্রাইক প্রান্তে পড়ে যান তিনি। সেটি খেয়াল করেননি ভেদা কৃষ্ণামুর্থি। দ্বিতীয় রানের জন্য ছুটে তিনিও চলে আসেন একই প্রান্তে।
ভারতীয় ব্যাটসম্যানদের এমন কাণ্ড দেখে খেই হারাননি ফারজানা হক। ঠান্ডা মাথায় বল ধরে সেটি পাঠিয়ে দেন উইকেটরক্ষক নিগার সুলতানার গ্লাভসে। যিনি বিদায় ঘণ্টা বাজিয়ে দেন ১৬ বলে ১১ রান করা দিপ্তির।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



